সেদিন যে চলে গেলে তুমি-
আমাদের শেষ দেখা;
সেদিন শ্রাবণ লগ্ন ছিল-
দুইচোখে স্মৃতিরেখা।
আমার হৃদয়ে নিত্যস্নান-
সেজে ওঠে প্রতিদিন;
সেই ভাবনা আমার দান-
পরবাসে অমলিন।
     ------