চেনাজানা ডঃ সুজিতকুমার বিশ্বাস · Poems · 2017-03-23 · 631 views বড়ো দেরি করে হল চেনা- তারপরে পরিচয়; আগে বুঝি হয়নি যে দেখা- তোমাতেই আত্মময়। শুরু হল পরে পথ চলা- তুমি আমি চিরসাথি; তারপরে শুরু হল জানা- তোমাতে দিবস রাতি। ---- Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)