তোমার হাসি আমার মনে-
বাদল দিনের সাথে;
আসবে কাছে হাত বাড়িয়ে-
বরষা প্রেমের রাতে।
দূরের দেশের মেঘ থেকে-
দেখতে তোমায় পাব;
আমার সকল স্বপ্নমালা
তোমাতেই তুলে দেব।
তোমার খুশি আমার মনে-
শত তারার রজনি;
সকল দুঃখে তুমি যে প্রিয়
প্রেয়সী, মোর সজনি।
ভাবতে ভাবতে দিন কাটে
রাত যায় অবিরাম;
আমার সকল সময়েতে-
জপিতেছি তব নাম।
--------
মন্তব্য (5)