চিঠি ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-03-01 · 887 ভিউ তুলে রাখা আছে ঘরের কোণেতে- একখানি শেষ চিঠি; যদি আসো কখনো অন্য খেয়ালে- তুলে দেব হাতে সেটি। তোমাতে লেখা শত প্রণয় কাব্য- তোমার সাথেতে আছে; সকল সে ধন আগলে রেখেছি- গোপনে আমার কাছে। ----- শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (15)