একুশ
সুজিতকুমার বিশ্বাস
বাংলা আমার মনের কথা-
বাংলায় গেয়েছি গান;
বাংলার মাটিতে পা ফেলেছি-
বাংলা যে আমার প্রাণ।
ভালোবাসা আমার প্রতিজ্ঞা-
ও মাতৃভাষার তরে;
একুশের বোধন বাজিছে-
বাংলার প্রতিটি ঘরে।
তুমি যে হবে না, কভু ম্লান-
এ একুশে ফেব্রুয়ারি
নব প্রজন্ম জানিবে সব-
তারাই উত্তরসূরি;
আজ হল শহিদ দিবস
রক্ত ফোঁটা বিনিময়;
আজকের দিনে শুভ চিত্র,
আমরা করেছি জয়।
-------
মন্তব্য (15)