আজ চলো, প্রেম প্রেম খেলি-
গাঁয়ের মাঠের ধারে;
সকলে গেছে গোলাপ বনে-
ভেসে যায় পরপারে।
হলুদ বসন্ত দিন মাঝে-
ভালোবাসিবার গান;
একটি ফুল তোমারে দিব-
ইচ্ছা তরে আনচান।
তোমাকে কত বেসেছি ভালো-
আজ বোঝাবার দিন;
সব কিছু ভুলে, চলে এসো-
প্রেম মাঝে অমলিন।
হাত দুটি যে পাগল হবে-
চোখেতে বলিবে কথা,
প্রণয়ে প্রণয়ে একাকার
ভালোবাসাবাসি সেথা।
------
মন্তব্য (14)