পরলে মনে আমার কথা-
আকাশ কুসুমে দেখো;
বন্ধু নামেই তুমি আমার-
আর একবার ডেকো।
যত দূরেই বসত গড়ি-
তোমাতে দেবই সাড়া;
হারিয়ে যদি যাই কখনো-
হব না যে বন্ধু হারা।
    -----