বক ডঃ সুজিতকুমার বিশ্বাস · কবিতা · 2017-01-22 · 1057 ভিউ আকাশ পথে বকের সারি- উড়ছে কতই সুরে; আমার মনে বাসনা হয়- ভেসে যাই দুরে দূরে। শীতের মাঠে বকের ওড়া- দেখি শুধু চেয়ে চেয়ে; বাড়িয়ে গলা, হাঁটছে দেখি আকাশের পানে ধেয়ে। ---- শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (7)