আজ ভাবি, তোমার আড়াল-
সহিব কেমন করে!
তোমাকে ধরে রাখিব আমি-
আমার এ বাহুডোরে।
দুর্ভাবনা ছোটো করে দেয়-
তোমাকে যে হারানোর;
হারাতে চাইনা তোমাকে যে-
কাছে থেকো শুধু মোর।
    ------