চেয়ে দেখো,দূরের আকাশে-
উঠিয়াছে রামধনু;
তাহার অঙ্গে ডুবিয়ে নাও-
তোমার সজল তনু।
শুভক্ষণেতে এই রং যেন-
প্রকৃতির উপহার;
তোমারে পাঠাই আন্তরিক-
প্রীতি এ সন্ধ্যা বেলার।
      ------