আজ কে যিশুর জন্মদিন-
মন-মাঝে খুশি ভরা;
প্রার্থনা করি সেই নামেতে-
ধরণি যে মনোহরা।
ঘরে ঘরে আজ বড়োদিন-
প্রীতি যে পাহাড় ছোঁয়া;
সব ক্ষণেতে, সব মনেতে-
আজকে যিশুর দোয়া।
      ------