ভালোবাসার ডাক এসেছে-
জেগে ওঠে নব প্রাণ;
আমার সকল ভালোবাসা-
তোমাতেই সমর্পণ।
আমার মনের শত হাসি-
লইয়ো গো যত পারো;
আমার প্রেম গ্রহণ করে-
আমারে যে ঋণী কোরো।
    ------