আজিকে এল বিজয় দিন-
খুশিতে মাতিয়া উঠি;
মনের আঁধার দূর করো এসে-
ভালোবেসে ধরো মুঠি।
বিজয় দানে গর্বিত সবে-
আজিকে স্বাধীন জাতি;
বিদায় হোক বিভেদ-ঘৃণা
দেশ আজ চিরসাথি।
      -----