ওহে মোর প্রাণ-বধূ সাথি-
কেন করো এত ছল;
তোমার আঁখির 'পরে আমি-
কেন দেখি আঁখিজল।
কত নিশিথে হয়েছি হারা
তোমার চাহুনি শূন্য
অবিরত ওই কান্না ধারা-
বলোতো কীসের জন্য?
         ------