টিলার 'পরে দাঁড়িয়ে আছি-
দূরে পাহাড়ের চূড়া;
আকাশে ভাসিছে মেঘগুলি-
মোর মন আত্মহারা।
দেখেছি চেয়ে দূর আকাশে-
মরমিয়া প্রতিচ্ছবি;
চূড়ার বুকেতে কত কথা-
উদাসি মনেতে ভাবি।
      ------