মনের জানালা খুলেছি আজ-
পেয়েছি সাজানো বাসর;
শত আনন্দের হাতছানিতে-
দেখেছি প্রণয় আসর।
ভালোবাসার মনের মাঝে-
বেঁচে থাকা অবশেষে;
মনের জানালা ধরে আমি-
পাড়ি দেব ভালোবেসে।
       -------