একলা একা জেগে থাকা-
চোখের পাতায় রত্ন;
পাগলামি তোর আঁচল ভরা-
তোর মাঝেতেই যত্ন।
কোমল হাতের ছোঁয়া পেতে-
আকাশ পানে ধাই;
তোর দেখানো স্বপ্ন নিয়ে-
আমি বাঁচতে চাই।
     ------