তোমার ছিল পাতলা ঠোঁট-
তার পাশে তিল;
তোমার মুখে শরৎ ঋতু-
স্বপ্ন অনাবিল।
তোমার চোখে চিত্র আঁকা-
শান্তি স্নেহময়;
তোমার লাবণ্যক্ষণে-
মোর পরাজয়।
   ------