আজ তুমি সাঁঝের কালে-
সন্ধ্যা শাঁখে দিয়েছ ফুঁ;
এমন মধুর শঙ্খধ্বনি-
আগে যে শুনিনি কভু।
সন্ধ্যাবেলা এখন আমি-
হাঁটতে আসি তোমার পথে;
তোমার সাঁঝের ব্রতকথা
যত্নে রাখি আমার সাথে।
     -------