শুধু একটা ম্যাজিক!
একটা ম্যাজিক দরকার।
যে কিনা পাল্টে দিবে জীবনের সকল মোড়। কোন অপূর্ণতা থাকবেনা। কোন বিয়োগ থাকবেনা।
চারদিকে ভালোবাসা, ভালো মানুষ আর সকল ভালো হওয়ার স্বপ্ন থাকবে।
শুধু একটা ম্যাজিক !!
একটা ম্যাজিক লাইট দরকার।
যা কিনা জীবনের সকল অন্ধকার কে দূর করে দিবে। কোন ধোয়াশা থাকবেন না।
চারদিকে থাকবে শুধু আলোর ঝলকানি, আলো আর আলো পাওয়ার স্বপ্ন থাকবে।
শুধু একটা ম্যাজিক!
একটা ম্যাজিক মানুষ দরকার।
যে কিনা সুখে এবং দুখে সবসময়ই এই হাতে হাত রাখবে। যার ছোঁয়ায় কোন শূন্যস্থান থাকবে না। কোন কিছুই না পাওয়ার থাকবে না।
চারদিকে শুধু ভালোলাগা, সুখ আর সুখ নেওয়া দেওয়ার স্বপ্ন থাকবে।
আমার গল্পের মোড় পাল্টে দেওয়ার সেই ম্যাজিকটার জন্য শুধুই অপেক্ষা।
মন্তব্য (36)