গন্ধকে মোড়া বাষ্পীয় মোচড়
বিদ্রোহী বরফ-কুচির ঘর ভাঙে -
মিথেনের গোত্র ধুয়ে দেয় শুকনো প্লাস্টিক
এই চলমান সময়ের মরা গাঙে ।

উদ্বায়ী হয়ে ঋণ আর প্রতিজ্ঞা
প্রেমের সংসারে ভরত্রুটি কমায় -
জলবিন্দুর অস্পৃশ্যতা পদ্মপাতার হৃদয়ে রেখে
কাগজের নৌকা ইচ্ছাবৃষ্টিতে ভাসাই ।

ফানুসের শরীর থেকে ঝরে মোমের
কষ্ট ; আর সে হয় কম্পাসহীন নাবিক -
কার্নিশের পরজীবী নেশা ভাল লাগে না আর
উদ্বৃত্ত ভালবাসা ডাস্টবিনে ফেলা সঠিক ।