প্রেমের চাষী
এম. তোফাজ্জল হোসাইন(অবিরূদ্ধ মোহাম্মদ)
*************************
তুমি আর আমি হব প্রেমের চাষী
বলব না ভালবাসি শুধু হৃদয়ের মাঠে ফাঁকা-
জমি টুকুন আমায় দাও।
প্রেম বুনব, হলুদ, সবুজ, লাল, নীল আর গোলাপী প্রেম;
আজি বাতায়ন খুলে দেখি গগনে মেঘ নেই বৃষ্টি ও নেই;
শুধু বইছে হাওয়া রোদ্দুরের আড়ালে আড়ালে।
প্রেমের বীজ বুনার এটাই তো মোক্ষম সময়,
প্রিয়া হয়েছে সময় আজি তোমার বুকের জমিন চাষের।
বলব না ভালবাসি শুধু হৃদয়ের মাঠে ফাঁকা-
জমি টুকুন আমায় দাও।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।