যাচ্ছে চলে জীবন যেমন
অসমাপ্ত সময়ের স্রোতে
চিলেকোঠার এক কোণে
বার্নিশটা জ্বলে যাওয়া
ইজি চেয়ারটায়।
কখনো মন পুড়ে ছাই হয়
আবার কখনো মেঘের ভেলায়
ভেসে বেড়ায় রাতের আকাশে।
কোন একদিন হয়তো
আমরা আবার নতুন হবো
নতুন সুরে নতুন করে
চেনা গান গাইবো।
যেন আরেকবার উড়ে যাই
নীল আকাশের মাঝে
যেখানে স্বপ্নগুলো আসবে
নতুন করে বাস্তবতায়
কল্পনায় যাবেনা মিলিয়ে।