তুমি যে পথে হেঁটেছ
আমিতো আছি দাঁড়িয়ে।
হেঁটে চলা সেই চেনা পথ
দাওনা দুটি হাত বাড়িয়ে।
বলবোনা আজ কোন কথা
নিশ্চুপ দেখ রাতের তারা
কোথাও নেই কোন শব্দ।
ছুঁয়েছি তোমায় কখন যেন,
হারিয়েছি যখন মেঘের মাঝে।
অস্পৃশ্য টানে আজ আমি
শোকার্ত উপকূলে;
তুমি কি বোঝ সেই অনুভূতি?
যেথায় মিশেছিলে
শুধুই তুমি।
মন্তব্য (7)