গর্ভগৃহ থেকে সদ্য জন্মানো শিশুর স্নিগ্ধ দৃষ্টি দিয়ে
দেখেছি এক পারিজাত কুসুম;
সে যে তুমি, সে কি জানো?
শ্যামবর্ণ লাবন্যের লোভে
আমি ছুটে বেড়াই মৃত্তিকার বুকে,
তোমার আবডালে।
অক্ষম বাসনার অপ্রত্যক্ষ সাক্ষী নেই,
নেই মুখোশমালার তিল পরিমান চিহ্ন,
তোমার শ্যামশ্রী বদনে;
স্বতঃফূর্ত স্বর্বসান্ত হয়ে যেতেও আমার কসুর নেই,
নেই কার্পণ্য ভালবাসতে তোমায় এতটুকু।
ঐশ্বর্যের নিষাদ-ভয়,
পঞ্চায়েতের শাসন;
কে টলিবে এ প্রেম?
আষ্টে-পৃষ্টে এমন সম্পর্ক-পদবী জড়িয়ে নিয়েছি,
উড্ডীন পতঙ্গ নগ্ন পায়ে আমাদের ছুঁয়েই বিপর্যস্ত!
রণশৃঙ্গে এ আমার মর্মছেঁড়া প্রতিজ্ঞা।
মন্তব্য (10)