নিস্তব্ধ রাত অচেনা রুপে-
ঘুমিয়ে ক্লান্ত শহর,
আকাশে আজ আলোর প্লাবন-
চাঁদ জোছনার প্রহর।
রাত দুপুরে ফাকা সড়কে-
একলা পথচারী,
এই নিশীথে দিলাম আমি-
ঘুমের সাথে আড়ি।
বইছে মৃদু পুবালি বাতাস-
দীর্ঘশ্বাসের সুরে,
নেই যে কোথাও ফুলের সুবাস-
পরাগ গিয়েছে ঝরে।
দেখি চারিপাশ পাথর নিঝুম-
সারমেয় হোলো সাথী,
পথে সারিবাধা বস্তিবাসি -
চির ভাসমান অতিথি।
জ্যোৎস্না আলোয় খুজে নিয়ে পথ-
হেটে চলি নিরুদ্দেশে,
কিছু পিছুটান যায় না এড়ানো-
ফিরে আসি অবশেষে।