বাংলাদেশের লাল সবুজ পতাকায়
আমার এ মন রাঙালোরে;
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা পেয়ে
আমার এ প্রাণ জুড়ালোরে।
অনেক রক্ত ঝরিয়ে পেলাম
আমার এই প্রিয় দেশটাকে।
আমরা সাজাবো মনের রঙে
এদেশের শুরু শেষটাকে।
রক্ত ঝরলো একুশে ফেব্রুয়ারিতে,
রক্ত ঝরলো ২৬ মার্চে,
অনেক রক্ত ঝরিয়ে ১৬ ডিসেম্বরে
দেশটা স্বাধীন হলো অবশেষে।
যুদ্ধ করে বাঙালিরা
পেল বাংলাদেশ।
বাংলাদেশ না পেলে
দুঃখ পেতাম বেশ।
মন্তব্য (9)