কেউ কারো বিকল্প হতে পারে না।

জীবন বিপন্নতার আঁধারে ঢাকলে
কর্তব্য নিরুপায় এসে দাঁড়ায়
বিরাট এক জিজ্ঞাসার মাথার উপরে।

নিরাপদ দূরত্বে থাকে কৈফিয়ৎ ।

সাময়িক ছন্দ পতন ঘটে নিয়মে
সময়ের চাকায় পড়ে যতি চিহ্ন।

নিয়মের পাতা পড়ে থাকে
গরমিল কিছু এলোমেলো হিসাব বুকে - -
ছেঁড়া খাতার পাতার মতো
যা বিক্রি হয় জলের দামে ॥