বেকারত্বের অভিশাপ বুকে নিয়ে
কিছু মানুষ নিশ্চিন্ত যাপনে
অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খায় ।

যার কাজ আছে বেতন নেই
যার বেতন আছে কাজ নেই
এমন কিছু অদ্ভুতরীতির গোলোক ধাঁধায়
কিছু মানুষ ঘোলাজলে মাছ ধরে।

যার সঞ্চয় আছে খাবার লোক নেই
যার খাবার লোক আছে খাদ্য নেই
এই বৈষম্যময় বৈচিত্র্যের ভিতর থেকে
আগুনের গোলার দিকে
সামাজিক সভ্যতা ছুটছে যেখানে
নিরন্ন মানুষেরা অন্ধের মতো
ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে
ঠান্ডা বাসি অন্ধকার, আর
স্ফূলিঙ্গের ঢেকুর তুলে অপেক্ষা করছে
কখন জ্বলবে আগুন ॥