মাস্টার মশাই ক্লাসে পড়াচ্ছেন। মাঝে মাঝে ছেলে মেয়েদের জিজ্ঞাসা করেন, "বুঝলে তো?" ছেলেদের দিক থেকে উত্তর আসে, "হ্যাঁ স্যার"। এমন কিছু ছাত্র আছে যারা "হ্যাঁ স্যার" বলে
দু-এক জন "বুঝলে তো" স্যারের হাত থেকে রেহাই পায়।
একদিন ইতিহাসের ক্লাসে ইতিহাস স্যার ছেলে মেয়েদের "শের শাহের শাসন ব্যবস্থা" খুব ভালো ভাবে বোঝালেন।এর পর একজন ছেলেকে জিজ্ঞাসা করলেন :বুঝলে তো?
ছাত্র :হ্যাঁ স্যার। (খুব আনন্দের সঙ্গে উত্তর দিল।)
শিক্ষক :বাহ বেশ ভালো। বলো তো শের শাহের সময় কে পাট্টা ও কবুলিয়ৎ প্রথা চালু করে ছিলেন?
ছাত্রটি চুপ করে দাঁড়িয়ে থাকে। (শিক্ষক ছাত্রটির কান ধরে বলেন) উত্তরটি প্রশ্নের মধ্যেই আছে।
শিক্ষক :তোমার মতো নির্বোধের দিয়ে কিচ্ছু হবে না। বুঝলে তো!
ছাত্র :হ্যাঁ স্যার।
শিক্ষক :(খুব রেগে গেলেন) বইপত্তর নিয়ে বেরিয়ে যাও।
ছাত্রটি বইয়ের ব্যাগ নিয়ে বাইরে গিয়ে দাঁড়ায়। শিক্ষক ছাত্রটির ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিয়ে বলেন, কান ধরে দাঁড়া।
ছাত্রটি নিচে নেমে সুবোধ বালকের মতো কান ধরে দাঁড়ায়।
শিক্ষক :(আরো রেগে গিয়ে বলেন) এখান থেকে দূর হও, তোমাকে কোনো কম্মে লাগবে না গাধা কোথাকার, বুঝলে তো!
ছাত্র : হ্যাঁ স্যার।
মন্তব্য (17)