বাবা :বলেছি, যখন পড়বি শব্দ করেই পড়বি, রবি ।
রবি :শব্দ করে পড়তে আমার ভয় করে ।
বাবা :পাশের বাড়ির লিলি, মণি ওরা তো সবাই শব্দ করে পড়ে।
ওদের তো কিছু হয় না। যা বলেছি তাই করবি যা গিয়ে পড়।
(কিছুক্ষণ পর পাশের ঘর থেকে দুমদাম শব্দ আসতে লাগলো।
বাবা চমকে উঠলেন।)
বাবা :কি রে রবি, অতজোরে কিসের শব্দ হচ্ছে?
রবি: বাবা, আমার পড়ার শব্দ।
বাবা :তা বলে দুমদাম শব্দ হবে!
রবি :তুমিই তো বললে শব্দ করে পড়।
******
মন্তব্য (6)