হাত তরুণ কান্তি · কবিতা · 2018-06-17 · 587 ভিউ রাতের অন্ধকার ভেদ করে জানালায় ভেসে এল হঠাৎ একখানা অপ্রত্যাশিত হাত- কার! ভালোবাসার না প্রতিহিংসার? প্রস্তুত রেখেছি নিজেকে আর কয়েক মুহূর্তেই সেই অমোঘ সত্য উদ্ঘাটন। হয়তো মৃত্যু নয়তো নিজেকে নতুন করে পাওয়ার ; কার হাত? ওটা কার! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (10)