মানুষ মানুষকে মুরগি করে
ডিম পাড়ায়
ডিমে তা দিয়ে বাচ্চা তোলায়
বাচ্চা বড় করায়
তাকেও ডিম পাড়ায়
এভাবে বংশ পরম্পরায় -
মানুষ - মুরগির ব্যবসা করে
মাংস খায়।
এইসব পরভোজী মানুষেরা
এমনি করে বংশ পরম্পরায়
মানুষের মাথায় বসে থেকে
মানুষের মর্জ্জা শুষে খায়।।
মন্তব্য (6)