দুটো মুখ সামনে পিছনে
একটা অন্ধকার অন্যটা আলো
আলোর মুখ ফুঁড়ে অন্ধকার জাগলে
সুতীব্র চিৎকারে হাসে হায়নার মুখ
তীক্ষ্ণ নখরে জ্বলে কঠিন শত্রুতা
সমস্ত শরীর ভরে মেখে নেয় অন্ধকার
কেউটে বিষের তীব্র জ্বালা
ভরে দেয় আলোর মুখে
সরলতা ,নীতিবোধ,বিশ্বাস ভেঙে যায়
কুশলী ইঙ্গিতে ঢাকা পড়ে স্বচ্ছতা
দুটো মুখ মিশে যায় ফুটে ওঠে কপটতা ॥