নিস্তব্ধ রাত্রির বুক জুড়ে
ঘুটঘুটে অন্ধকারের চাদর বিছানো,
বুকের ভিতরের নিসঙ্গতার মতো
রাত্রিও নিদারুণ অস্বহায় ।

বিনিদ্র দু-একটা শব্দ
রাতের নিস্তব্ধতা ভেদ করে
হঠাৎ আমার পাশে এসে থামে,
এভাবে একটার পর একটা শব্দ
আমাকে ঘিরে ধরে ।
মাঝে মাঝে বিকট শব্দ ওঠে
উচ্ছৃঙ্খল শব্দের শরীর থেকে ।

অন্ধকারের ভিতর যেন
বাঘের গ্রাসে অস্বহায় হরিণ,
আমার আমিকে ঘিরে ধরে
শব্দেরা তান্ডব চালাতে চায় ।