নষ্ট হওয়ার কষ্ট না জেনে
গায়ে কাদা মেখে ভূত হয়েছি
পোষাক-পরিচ্ছদে এখন লজ্জাহীন
সবাই দেখছে
আমাকে সবার উপর
বরণের ফুলের মালা গলায়
পাথরের ভার হয়ে ঝোলে
এখন কোনো কষ্ট
আমার নষ্ট পথ ছুঁতে পারে না
কেবল তোমাদের দুটো হাত
এই চরণ ছোঁবে আর
সব ব্যর্থতা ঢেকে দেবে ॥
মন্তব্য (10)