মনের সঙ্গে মন-
সারাক্ষণ কথা কয়;
মনে মন মেশে
একমন হয় ।
উতলা সময়ের ঢেউয়ে
দোল খায় ,
মনের আয়নায়
ভেসে ওঠা মুখ দেখে মন
চেয়ে থাকে পথ
সারাক্ষণ
মনের আড়ালে মন
থাকে প্রতীক্ষায় ॥