কোরবানির গরু মোটাতাজা করনে ব্যবহার হচ্ছে স্ট্রেরয়েড
কোরবানির ঈদকে সামনে রেখে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা পাম ট্যাবলেট,স্টেরয়েড ও ডেক্সামেথাসনের মতো ভয়ানক ক্ষতিকারক ওষুধ ব্যবহার করে পশু মোটাতাজা করায় জনস্বাস্থ্য হুমকির মূখে পড়েছে।তথ্যানুসন্ধানে জানাযায়, বেশি লাভের আশায় কিছু ব্যাক্তি ও ব্যবসায়ীরা অবাধে ব্যবহার করছে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা নানা ব্র্যান্ডের পাম ট্যবলেট ও স্টেরয়েড।এসব ক্ষতিকর ঔষধ পশুর দেহে প্রয়োগের ফলে গবাদিপশুর স্বাস্থ্য মোটা হলেও মাংস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ঝুঁকিপূণ। স্থানীয় প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, পাম ট্যাবলেট ও স্টেরয়েড পশুকে খাওয়ালে অল্পদিনের মধ্যে অস্বাভাবিক মোটা মনে হলেও পশু জবাইয়ের পর সে তুলনায় মাংস পাওয়া যায় না। কেননা পাম ট্যাবলেট ও স্টেরয়েড খাওয়ানো পর পশুর চামড়ার ভেতরে বাড়তি পানি জমে বেশী মোটা দেখায় । এতে কোরবানীর হাটে পশু কিনতে আসা লোকজন প্রতারনার শিকার হয়।
মন্তব্য (2)