সময় গুলো ছন্নছাড়া
Tanju H



আজ সময় নেই,
কাল হবে দেখা।
কেন শুনতে কষ্ট হয়,
এই তিন শব্দের লেখা।
কেন সময়গুলো ছন্ন ছাড়া,
দিন শেষেত সবাই একা।
সবাই চলে যায়,
প্রিয়াকে ভুলে যায়,
ব্যাস্ততার মাঝে।
প্রিয়াগুলো যে কষ্ট পায়,
বোঝে না তারা?
তবুও অভিমানী হয়ে,
হাজারো রাত পারি দেয়
কালো মেঘের বারিতে।
শুধু অপেক্ষার প্রহর,
গুনতে গুনতে,
দিন চলে যায়।
আশায় থাকে,,
শুধু মনের মানুষটার জন্য।।