কুয়াশার ভিড়ে হেমন্ত নীড়ে,
শীত এসেছে আবার ফিরে।
ঘাসের উপর শিশির ছোঁয়ায়,
সোনালি ধানের ডগায়।
মিটিমিটি জলের কণায়,
রৌদ্র হাসে অরুণ ধরায়।
সবুজ ঘাসের সোনালি মাঠে,
পত্র পল্লবে ফুল ফোটে।
কৃষাণীর মুখের হাসি,
গোলা ভরবে ধানে রাশি রাশি।