মনোবল ভাঙবে না সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2023-10-14 · 578 ভিউ মাথায় আকাশ ভেঙে পড়লেও কেঁদো না, কেউ আঘাত করলেও ভয় পেয়ো না, কারও কথা শুনে তুমি মনোবল ভেঙ না, শত আঘাতে তুমি বাঁচার স্বপ্ন দ্যাখো। পৃথিবী এমনই, কেউ তোমাকে একটু আসন ছেড়ে দিবে না আরও আঘাতে-আঘাতে করবে জর্জরিত তবু তুমি মনোবল ভাঙবে না কখনো। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)