পাগলা মশা সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2023-09-16 · 576 ভিউ পাগলা মশা মশার নামে বলবো কী আর? দেখি শুধু বসে, একটা-দুটো সামনে পেলে থাপ্পড় মারি কষে। মশা ভারি বেআদব রে! শোনে না যে কথা, দাপট দেখে যাচ্ছে ঘুরে সব মানুষের মাথা! আজব রোগে ভুগছে মানুষ দায়ী শুধু মশা, পাগলা মশার খেল-তামাশায় যাচ্ছে নিভে আশা। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (5)