তৃষ্ণার্ত মানুষ
সাইয়িদ রফিকুল হক

তৃষ্ণা কমে না কখনোই
তৃষ্ণা বাড়ছে প্রতিদিন
মানুষ এখন তৃষ্ণার্ত!
তৃষ্ণার চাপে লোপ পাচ্ছে
মানুষের সব ভালো দিক
তবু থামে নারে মানুষেরা।

গৃহের তৃষ্ণা, নারীর তৃষ্ণা,
টাকার তৃষ্ণা, গাড়ির তৃষ্ণা,
আরও কত যে তৃষ্ণা এই মানবের!
মানুষ এখন হয়ে উঠছে পশুর মতো
সে যে ভয়ানক তৃষ্ণার্ত!
এমন মানুষ আবার কি মানুষ হবে?

সাইয়িদ রফিকুল হক
১১-০৯-২০২৩