এজিদের দল
সাইয়িদ রফিকুল হক

চারিদিকে আজকে দেখি
ওই এজিদের সন্তান,
কী অজানা এক আশংকায়
বুক করে তাই আনচান!

ধনে-মানে এজিদেরা
হতে চাচ্ছে সরদার,
কুলীন-জাতে উঠবে যেন
নীচ ঝাড়ু-বরদার!

ধর্মের লেবাস জাপটে ধরে
খুনি চলে জোরসে,
শয়তান ওদের আগে-আগে
ছুটছে মহা হর্ষে!

জগতজুড়ে এজিদের দল
যাক রে আবার গোল্লায়,
বেহুদা কেউ যোগ দিয়ো না
ওদের সঙ্গে হল্লায়।


সাইয়িদ রফিকুল হক
০৬-০৯-২০২৩