সবাই যখন চাঁদে যাবে
আমরা তখন জুড়বো নতুন হাল,
দেখবো মেপে খুশি মনে
গাছের গায়ে আছে কত ছাল!
নিজের চরকা ভেঙে ফেলে
টানবো পরের চরকা ধরে,
জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা ভুলে
দিন কাটাবো ফন্দি করে।
উল্টোদিকে ছুটবো সবাই
কাটমোল্লার ল্যাঞ্জা ধরে,
শিক্ষাবিজ্ঞান ভুলে গিয়ে
বুকে নিবো বারুদ ভরে!
সবাই যখন চাঁদে যাবে
আমরা তখন ফেলবো বিরাট রশি,
রশি বেয়ে হেঁটে-হেঁটে
ধরবো সাধের শশী।