বইমেলাজুড়ে দেখি
সাইয়িদ রফিকুল হক

বইমেলাজুড়ে দেখি কবিতার বই
তবুও পাই না খুঁজে একটা কবিতা!
সারাদেশ ছেয়ে গেছে কবিদের ভিড়ে
তবুও খুঁজে পাই না একজন কবি!
এখন সব মত্ত কবিতা-সেবায়
তবুও জন্মে নাকো কবিতা একটা!
ঘনঘোর কলিযুগে ছিল কত কবিতা
হৃদয়টা ভরে ছিল কবিতা আর গানে!
তখনও কবি ছিল সত্যপ্রেমিক
এখন এত আলোতে দালাল বেশি!
নেমে আসুক আবার কবিতার ঝর্না
মানুষ পাবে আবার শক্তি-ভরসা।
বইমেলাজুড়ে দেখি কবিতা নাই!
আছে শুধু কবিতার জরা-জীর্ণ লাশ।


সাইয়িদ রফিকুল হক
২৫/০২/২০২৩