ভণ্ডগুলোর লেবাস বেশি
সাইয়িদ রফিকুল হক
ভণ্ডগুলোর লেবাস বেশি
আরও চাপার জোর,
হারাম খেয়ে হারাম-কাজে
তোলে অনেক শোর!
লজ্জা ওদের লোকদেখানো
মনে ব্যাধি খুব,
ওদের মতো পশু দেখে
থাকবে কেন চুপ?
ভণ্ডগুলো দেখামাত্র
করবে প্রতিবাদ,
বদকারদের অপকর্মের
মিটিয়ে দাও সাধ।
ভণ্ডগুলোর লেবাস দেখে
ভড়কে যেয়ো না,
যুক্তি দিয়ে সৎসাহসে
ভাঙবে ওদের ডানা।
সাইয়িদ রফিকুল হক
২১/০১/২০২৩
মন্তব্য (6)