রঙিন ফানুস
সাইয়িদ রফিকুল হক
ধর্ম যদি বুঝতো ঠগে
শয়তানি কি থাকতো ওদের রগে?
মানুষ হওয়ার একটু চেষ্টা
করতো হয়তো বুঝে,
অমানুষের বিরাট ভিড়ে
মানুষ কি আর পাবে খুঁজে?
ঠগের বাগান চারিদিকে
খুঁজবে কোথায় মানুষ?
দেখবে সবার ছায়ার নিচে
আছে পড়ে রঙিন ফানুস!
সাইয়িদ রফিকুল হক
০১-০১-২০২৩
মন্তব্য (5)