সাধু সাবধান
সত্য বেশি বলবেন না
পিঠে পড়বে ডান্ডার বাড়ি!
ভালোমানুষ সাজবেন না
টিকবে না হাজি-খেতাব গাড়ি।
সত্যপথে বেশি চললে
শত্রু হানা দিবে দুয়ারে,
বরাহ সব বাইরে এসে
আপনাকে ভরবে খোঁয়াড়ে।
সময় থাকতে সাবধান
ফিরে যাও হে সাধুপাড়ায়,
সত্য বলে সত্য ধরে
কেন দাঁড়াবে বিপদখাঁড়ায়!
মন্তব্য (5)