কী আজব ব্যাপার
সাইয়িদ রফিকুল হক

মাথা যেন শূন্যে ভেসে চলে!
কে যেন আমার মনের বাইরে
কী সব আজব কথা বলে!
মন জানে না আজ মনের খবর!
কাছে কিংবা দূরে হৃদয়-রাঙানো
বাদ্য বাজছে জোরসে যবর!
মন যে বসে আছে আজ ঘরে
মাথা যেন ভেসে বেড়ায় শূন্যে!
হৃদয়-জ্বালাতন সইতে পারি না
আজ কোনোমতে একেবারে ন্যূনে।


সাইয়িদ রফিকুল হক
২৩-১২-২০২২